• সমগ্র বাংলা

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ধান বাহী ট্রাকের চাপায়  মোটরসাইকেলের  আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ)  রাত সাড়ে সাতটার দিকে গাইবান্ধা- সাঘাটা সড়কের নরশতপুর এলাকায় এ দূঘর্টনা ঘটে। নিহতরা হলেন, ফুলছড়ি উপজেলার দক্ষিন উদাখালী গ্রামের সেলু শেখের ছেলে ফরিদ শেখ (২৬), সাঘাটা উপজেলার ভরতখালীর পোড়া গ্রামের মজিদুলের ছেলে মতিন মিয়া (২৫)। 

স্থানীয়রা জানান,  মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু  বাদিয়াখালী থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। আজ রাত সাড়ে সাতটার দিকে সাঘাটা- গাইবান্ধা সড়কের নরশতপুর এলাকার তেলে পাম্পে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ধান ভর্তি ট্রাক সামন দিক দিয়ে ধাক্কা দেয়। ঘটনার স্থলেই তাঁরা দুই বন্ধু মারা যান।

গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ রানা বলেন, ঘটনা শোনার সাথেই ফোর্স নিয়ে ঘটনার স্থলে যাই। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo