• সমগ্র বাংলা

মানিকগঞ্জে কবর থে‌কে কঙ্কাল চুরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপ‌জেলার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। র‌বিবার (৩ মার্চ ) সকা‌লে স্থানীয়রা কবরস্থানে গিয়ে কঙ্কাল চু‌রির বিষয়টি বুঝ‌তে পা‌রেন। এর আ‌গে শনিবার রাতে উপজেলার বরংগাইল জান্নাতুল বাকি কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।

স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে কবরস্থানে গিয়ে বিষয়টি টের পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। মহাদেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখতে পায় ৮টি কবর খোঁড়া রয়েছে আরও ১০টি কবর আংশিক খোঁড়া।

তবে সঠিক ভাবে বলা যাচ্ছে না মোট কতগুলো কঙ্কাল চুরি হয়েছে। শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, কতগুলো কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তা সঠিক ভাবে এখনো জানা যায়নি। তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, এর আগেও মানিকগঞ্জের আরও বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo