• সমগ্র বাংলা

নকলে ২ পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষার পঞ্চম দিনে গণিত পরিক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত তিন শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নু মারমা মং। 

জানা গেছে, জেলার বরুড়া উপজেলার ঝলম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গতকাল (২৫শে ফেব্রুয়ারি) গণিত পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সময় হাতেনাতে ধরা পড়ে দুজন ছাত্র। তারা পরীক্ষার সময় ডিউটিরত তিনজন শিক্ষকদের সামনে নকল করছিলো। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র পরিদর্শনের সময় ধরা পড়ে। দায়িত্বে অবহেলার জন্য উক্ত তিনজন শিক্ষকে পরবর্তী পরীক্ষা থেকে অব্যহতি দেওয়া হয়। দুই ছাত্রকে বহিষ্কার ও তিন শিক্ষককে অব্যহতি প্রদান করেন উক্ত কেন্দ্র সচিব অধ্যক্ষ এমদাদুল হক। 

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু মারমা মং বলেন, আমরা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দুই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী তিন শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে আগামী পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo