• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কানাডায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) কানাডার সুদূর উত্তরের রিও টিন্টো খনির উদ্দেশে শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খনি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে, অল্প কিছু লোককে নিয়ে একটি বিমান তাদের ডায়াভিক খনিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। এর ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান চলাচলকারী একটি সূত্র জানিয়েছে, ওই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে একজন বেঁচে গেছেন।

ওন্টারিওর দ্য জয়েন্ট রেসকিউ কো-অরডিনেশন সেন্টার জানিয়েছে, ফোর্ট স্মিথ থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, চার্টার ফ্লাইটটি রানওয়ের শেষদিক থেকে ১ দশমিক ১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়েছে।

ফোর্ট স্মিথ থেকে বিমানের সব ফ্লাইট বুধবার পর্যন্ত বন্ধ রাখা হয়। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ওই দুর্ঘটনা তদন্তের জন্য একটি টিম মোতায়েন করেছে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo