ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কলম্বিয়ার চকো বিভাগের গভর্নরের অফিসের এক কর্মকর্তা এএফপিকে জানান, বেশ কয়েকটি ভূমিধসের কারণে মেডেলিন ও কুইবডো শহরের সঙ্গে সংযোগকারী রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় স্থানীয় পৌরসভার কাছে একটি বাড়িতে আশ্রয় নিতে অনেক লোক যানবাহন থেকে বেরিয়েছিল। এমন সময় ভূমিধস হলে অনেক লোক হতাহত হয়। দেশটির কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক-এ (টুইটার) জানিয়েছেন, ভূমিধসে প্রায় ৩০ জন আহত হয়েছে।
কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জেইম হেরেরা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমিধসে লোকজন গুরুতরভাবে আহত হয়েছেন। এ ছাড়া অনেক লোক এখনও নিচে আটকা পড়ে রয়েছে। তবে তিনি কোনো পরিসংখ্যান দেননি।
নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...
নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের যেকেনো হামলার জন্য ‘চূর্ণব...

মন্তব্য (০)