ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবকদলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী (৪০) ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সাদিকুল ইসলাম শাহিন (২৭)।
জানা গেছে, সম্প্রতি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় চলন্ত ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার মামলায় গত সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী কোরবান আলী ও সাদিকুল ইসলাম শাহিনকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন বলেন, ট্রাকে আগুন দেওয়ার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)