• প্রশাসন

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৫২ ‎

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার ও ৫২টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গতকাল (বুধবার, ২৫ নভেম্বর) অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

‎তাদের মধ্যে রমনা বিভাগ ২৩, লালবাগ বিভাগ ৫৯, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৪৫, তেজগাঁও বিভাগ ৬৬, মিরপুর বিভাগ ১৩৯, গুলশান বিভাগ ৪৪ উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ দুই জনকে গ্রেপ্তার করে।
‎
‎অভিযানকালে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, সাতটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইলফোন, ৩২হাজার ৯০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





  • company_logo