• প্রশাসন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪ ‎

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেফতার ও ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
‎
‎ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
‎
‎এতে বলা হয়— গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৬৪, তেজগাঁও বিভাগ ১০০, মিরপুর বিভাগ ১১৭, গুলশান বিভাগ ৪১ ও উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেফতার করে।
‎
‎অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাত বোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
‎
‎গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

‎ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর

১

নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বা...

image

‎নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এস...

২

নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বি...

image

‎ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭

৩

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...

image

‎সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ স...

৪

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষ...

image

১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত

৫

নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থ...

  • company_logo