• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাঁড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিকেলে মিছিল শুরুর আগে নেতাকর্মীরা একত্রিত হওয়ার সময় প্রতিপক্ষের সশস্ত্র লোকজন অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা এ হামলা চালিয়েছে। এতে পাঁচজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিলন চৌধুরী কিংবা কাকন বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন এমপ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...

image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ কর...

৫

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...

  • company_logo