ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের উপদ্রব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে। পুলিশ প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং ও কিশোর অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অপরাধ প্রতিরোধের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া, সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করে আগামী প্রজন্মকে নিরাপদে বেড়ে উঠতে সুন্দর ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা বিএনপির সিনয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, বীর মুক্তিযোদ্ধা ক্বারি মো. হামিদুল হক, উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, ঝাউগড়া ইউপির প্যানেল চেয়ারম্যান সোহেল রানা, এনটিভির অনলাইন প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, সাংবাদিক দিলরোবা ইয়াসমিন রুমাসহ ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল প্রমুখ।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

মন্তব্য (০)