• সমগ্র বাংলা

বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোটগ্রহণ চলছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ১১ টা থেকে ৫ম তলার অডিটোরিয়াম গণতান্ত্রিক বিধি মেনে ভোট গ্রহণ শুরু হয় যা চলবে দুপুর তিনটা পর্যন্ত।
এদিন সকাল থেকে সভাপতি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইকেল প্রতীকে শেখর রায় এবং গোলাপ ফুল প্রতীকে তৌফিকুল আলম লিটন। এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে র‍্যাকেট প্রতীক নিয়ে নোমান অনিক এবং ফুটবল প্রতীক নিয়ে এসএম ছোটনুজ্জামান ছোটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির ২১টি পদের মাঝে এর আগে ১৯টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে পলাশ হোসেন, সহ-সভাপতি পদে তিনজন যথাক্রমে মাসুদ রানা, মিজানুর রহমান ও মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন যথাক্রমে সহিদুল ইসলাম সেলিম, মো: সিজার এবং কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বিপ্লব হাসান, অর্থ সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাগর হোসেন, ধর্ম সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, সমাজকল্যাণ সম্পাদক সিয়ামইনুর সিরাজ, সহ ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পিন্টু কুমার এবং কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাব্বির মাহামুদ শয়ন, সোহেল মাহমুদ, রুহুল আমিন এবং সানজিদ ইসলাম সীমান্ত।
নির্বাচন প্রসঙ্গে সভাপতি প্রার্থী শেখর রায় বলেন, টিএমএসএস মহিলা মার্কেট বগুড়া জেলায় মোবাইল ব্যবসা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই মার্কেটের ব্যবসায়ীদের মাঝে একতা এবং আন্তরিক সৌহার্দ্য অনুকরণ করার মত। তারা চেষ্টা করছেন গণতান্ত্রিক উপায়ে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেয়ার যেখানে সকল সম্মানিত ভোটাররা তাদের স্বাধীন মত প্রকাশের মাধ্যমে তাদের আগামীর ব্যবসায়ী নেতৃত্ব গঠন করবেন। সততার সাথে ব্যবসায়ীরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং নিজেদের মাঝে একতা রেখে একে অপরের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করবে এই সমিতি। ভোটারদের নিরঙ্কুশ সামর্থনে জয়ের ব্যাপারেও শতভাগ আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সমিতির সাধারণ সম্পাদক পলাশ হোসেন জানান, প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে এই মার্কেটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং উচ্ছাস চোখে পড়ার মত। তাদের প্রত্যাশা এই সমিতির মাধ্যমে তারা আগামীতে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি উত্তরবঙ্গে এই মার্কেটের মধ্য দিয়ে মোবাইল ব্যবসাকে আরো সম্প্রসারিত করার পাশাপাশি দেশের বৃহত্তর স্বার্থে ভূমিকা রাখা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শুরু থেকে যারা এই সমিতির সুষ্ঠু ভোট গ্রহণে সহযোগিতা করে যাচ্ছেন তিনি সকলের প্রতি মার্কেটের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (০)





  • company_logo