• সমগ্র বাংলা

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বেনাপোল চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত পয়েন্টগুলোতে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এ লক্ষ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। #

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

image

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম ...

  • company_logo