ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মাইদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ রবিবার সকালো মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম (৩৮) লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইসাহাক আলীর ছেলে।
জানা গেছে, আজ সকালে ফুলবাড়ী পৌর শহরের তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম এসিআই কোম্পানির ফিল্ড অফিসার হিসেবে নওগায় কর্মরত ছিলেন। ছুটি শেষে লালমনিরহাট থেকে মোটর সাইকেল চালিয়ে কর্মস্হলে যাবার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ তুলে দিয়েছেন তারা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম ...
ফরিদপুর প্রতিনিধি : নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর জেনারেল হা...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিজিবির অভিযান চালিয়ে শত...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

মন্তব্য (০)