• সমগ্র বাংলা

বিএনসিসির জাতীয় পর্যায়ের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন জামালপুরের মোজাহিদুর রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তর আয়োজিত ১০ দিনব্যাপী ‘প্রি-এমপ্লয়মেন্ট ট্রেনিং ২০২৬/২’-এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরের বিএনসিসি প্লাটুন কমান্ডার মো. মোজাহিদুর রহমান।

সমগ্র বাংলাদেশের বিএনসিসির বিভিন্ন রেজিমেন্ট, ব্যাটালিয়ন, কোম্পানি ও প্লাটুনের সম্মিলিত কার্যক্রমের মধ্যে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। মো. মোজাহিদুর রহমান সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

তাঁর এ সাফল্যে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিএনসিসির সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

জাতীয় পর্যায়ে এ অর্জন জামালপুরের শিক্ষাঙ্গন এবং সরকারি আশেক মাহমুদ কলেজের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সহকারী অধ্যাপক মো. মোজাহিদুর রহমান বলেন, বিএনসিসি বাংলাদেশের সেকেন্ড লাইন ফোর্স। আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা বিএনসিসির কার্যক্রমের সাথে যুক্ত থেকে নিজের মাঝে ইতিবাচক উৎকর্ষতা আনতে সক্ষম হচ্ছে। এই গ্রাফকে ঊর্ধ্বমূখী করতে কলেজ প্রশাসন, সুধীমহল, শিক্ষার্থী ও অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইসহ সকল পর্যায়ের স্টেকহোল্ডারের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকায় শিক্ষার্থী উন্নয়নে আরোও বড় পরিসরে ভূমিকা রাখা সম্ভব।

মন্তব্য (০)





image

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

১

নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা...

image

বেনাপোলে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হ্...

২

​বেনাপোল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত​ সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকো...

image

বৃষ্টির ফাঁদে অসহায় নওগাঁর কৃষক

৩

নওগাঁ প্রতিনিধি: উত্তরের খাদ্যভান্ডার নওগাঁর মাঠজুড়ে এখন সোন...

image

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

৪

নিজস্ব ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আবারও বেতন বৃদ্ধ...

image

গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর বন্ধ ...

  • company_logo