• সমগ্র বাংলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কি করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুইয়া পরিবহনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার আবু মোহাম্মদ জাফর নামের এক ব্যক্তি গাড়িটির মালিক। ভুইয়া পরিবহনের বাসটি রাজধানীর মোহাস্মদপুর থেকে আব্দুল্লাহপুর রোডে চলাচল করতো। গাড়ির মালিক অসুস্থ থাকায় গত তিন-চার দিন আগে গাড়িটি ঢাকা থেকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় এনে পার্কিং করে রাখা হয়েছে। শুক্রবার বাসের মালিক আবু মোহাস্মদ জাফর চিকিৎসাজনিত কারণে ঢাকা গিয়েছেন। কীভাবে বাসে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

১

নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা...

image

বিএনসিসির জাতীয় পর্যায়ের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করল...

২

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি...

image

বেনাপোলে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হ্...

৩

​বেনাপোল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত​ সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকো...

image

বৃষ্টির ফাঁদে অসহায় নওগাঁর কৃষক

৪

নওগাঁ প্রতিনিধি: উত্তরের খাদ্যভান্ডার নওগাঁর মাঠজুড়ে এখন সোন...

image

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

৫

নিজস্ব ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আবারও বেতন বৃদ্ধ...

  • company_logo