• সমগ্র বাংলা

পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিকে প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। 

তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই গোলাম মোস্তফাকে দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় এখনও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘ'র্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আ'গুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই ২ পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘ'র্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অ'স্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আ'তঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, এ ঘটনায় আহতদের কথা শুনলেও তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

১

নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা...

image

বিএনসিসির জাতীয় পর্যায়ের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করল...

২

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি...

image

বেনাপোলে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হ্...

৩

​বেনাপোল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত​ সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকো...

image

বৃষ্টির ফাঁদে অসহায় নওগাঁর কৃষক

৪

নওগাঁ প্রতিনিধি: উত্তরের খাদ্যভান্ডার নওগাঁর মাঠজুড়ে এখন সোন...

image

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

৫

নিজস্ব ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আবারও বেতন বৃদ্ধ...

  • company_logo