• সমগ্র বাংলা

টেকনাফে বিজিবির অভিযান: শতাধিক আইইডি, বোমা তৈরির বিস্ফোরক সরঞ্জামাদি, বিদেশি পিস্তলসহ ২টি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিজিবির অভিযান চালিয়ে  শতাধিক আইইডি (Improvised Explosive Device), বোমা তৈরির বিস্ফোরক সরঞ্জামাদি,  বিদেশি পিস্তলসহ ২ টি অস্ত্র  ও ২৫৪ রাউন্ড গুলি জব্দ করেছে।  

অভিযানে টেকনাফ নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মোঃ হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম (১৮)কে আটক করা হয়। 

এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত ২টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (২২ নভেম্বর)  টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বটতলী  আদর্শগ্রাম এলাকায় এই  বিশেষ অভিযান পরিচালনা করে। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের বটতলী থেকে পর্যটন এলাকার আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা সন্দেহভাজন ২টি ইজিবাইককে থামার সংকেত দিলে চালকেরা জানান, ইজিবাইকে বহনকৃত মালামালগুলোর মালিক সামন থাকা মোটরসাইকেলের আরোহীরা। পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহলদল শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা ফায়ার করে। একপর্যায়ে মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেলটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে আটক করা ২টি ইজিবাইক ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় শতাধিক আইইডি বোমা তৈরির ধাতব কৌটা, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক, ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, ৮ কয়েল বৈদ্যুতিক তার, ১ সেট উন্নতমানের টুল বক্স, ৫৪টি দিয়াশলাই বাক্স, ৩ কেজি পেরেক ও ২৪টি স্কচটেপ উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

image

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম ...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযানে নানা অনিয়ম

৩

ফরিদপুর প্রতিনিধি : নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর জেনারেল হা...

image

সারাদেশে সহিংসতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধ...

৪

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

image

পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেল বড় খাসি, রা...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃই...

  • company_logo