• সমগ্র বাংলা

দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান অবমুক্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্হান কর্মসূচি ও স্মারকলিপি পেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান থেকে সেনা বাহিনীর ক্যাম্প প্রত্যাহারসহ অবমুক্তির দাবিতে আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্হান কর্মসূচি পালন করেছেন স্হানীয় নাগরিকেরা। ঘন্টাব্যাপি কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বরাবরে লেখা স্মারকলিপি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের হাতে তুলে দেন তারা। 

এর আগে সকালে বড়মাঠ রক্ষা কমিটির ডাকে ইনস্টিটিউট চত্তরে সমবেত হয় ক্রীড়াবিদ ক্রীড়া মোদি সাংস্কৃতিক কর্মীস নানান পেশার প্রতিনিধিসহ কিছু মুসল্লী। নানান শ্লোগানসহ বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ পথে অবস্হান নেন তারা।

গত সংসদ নির্বাচনে নিরাপত্তার দ্বায়িত্ব পালন করতে আসা সেনা বাহিনীর কিছু সদস্য বড়মাঠের উত্তর প্রান্তের ক্রীড়া পল্লীতে ক্যাম্প স্হাপন করেছিল। ভোটের পর অন্যান্য স্হানের সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হলেও গোর এ শহীদ ময়দানের মাঠের মালিকানা দাবি করে সেনা ছাউনিতে ফিরেনি কিছু অংশ ।  মাঠ দখলে রেখেছে তারা। এতে বন্ধ হয়ে গেছে বড় ময়দান কেন্দ্রীক ফুটবল ক্রীকেট ভলিবলসহ অন্যান্য ক্রীড়া চর্চ্চা অনুশীলনসহ প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠান। স্হবির স্হানীয় সাংস্কৃতিকসহ সব ধরনের আয়োজন অনুষ্ঠান।

বক্তব্য দেন মাঠ রক্ষা কমিটির আহবায়ক গোলাম নবী দুলাল, সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিল রেহাতুল ইসলাম খোকা, এটিএন বাংলার চীফ রিপোর্টার দিনাজপুর সাংবাদিক সমিতি ঢাকার সাধারন সম্পাদক হুমায়ুন চিশতী, সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাব, আব্দুস সামাদ চৌধুরী এবং এ্যাডভোকেট মেহেরুল ইসলামসহ অন্যান্যরা।

এশিয়াসহ দেশের বৃহত্তম ২৩ একর বিশিষ্ট ওই মাঠে একই সাথে দুই ঈদে নামাজ আদায় করে থাকেন ৫ লক্ষাধিক মুসল্লী। মাঠের সমস্যা সমাধানে শ্রীঘ্রই সিদ্ধান্ত আসবে বলে আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসকের দ্বায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শেখ হাফিজুর রহমান।

মন্তব্য (০)





image

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলা...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্...

image

গোপালপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের ...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে

৩

ফরিদপুর প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে...

image

বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমি...

৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে টিএমএসএস মহিলা...

image

চাটমোহরে ১০ হাজার কৃষক পেলেন বীজ-সার

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে...

  • company_logo