ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোনো বিভাগ খোলার অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ রয়েছে-এমন বিভাগ চালুর ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে।
আজ রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং সরকারের নীতিগত উদ্যোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এসময় দেশে বেকারত্ব বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানায় পরিণত করার জন্য বাজেট দিতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষাখাতে বিপুল অর্থ ব্যয় হলেও তার যথাযথ ব্যবহার হচ্ছে না।’
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় কমিয়ে আনতে দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে সৃষ্ট সেশনজট থেকে বেরিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।’
জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...
নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

মন্তব্য (০)