• শিক্ষা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ রাজশাহী বোর্ডের

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাঁচ সদস্যের এ কমিটিতে একজন তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও চারজন সদস্য থাকবেন। গঠিত কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বোর্ডে পাঠাতে বলা হয়েছে। 

সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু, স্বাভাবিক ও নকলমুক্ত পরিবেশে পরিচালনার জন্য বোর্ডের ‘উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (সাপ্লিমেন্টারি) পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা’ অনুসারে পাঁচ সদস্যের কেন্দ্র কমিটি গঠন করতে হবে। কমিটিতে একজন তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও চারজন সদস্য থাকবেন। 

জেলা সদরে অবস্থিত কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি। উপজেলা পর্যায়ের কেন্দ্রে এ দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা তার মনোনীত প্রতিনিধি।

কেন্দ্র কমিটির সদস্য হিসেবে বিভাগীয় সদরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালক, জেলা সদরে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনীত করতে হবে। 

এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত কেন্দ্রের আওতাধীন স্থানীয় সরকারি বা বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ, একজন মেডিকেল কর্মকর্তা এবং একজন পুলিশ কর্মকর্তাকে কমিটির সদস্য করতে হবে।

কেন্দ্র হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কোনো অনিবার্য কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অথবা যেকোনো সরকারি গেজেটেড কর্মকর্তা এ দায়িত্ব পালন করতে পারবেন।

তবে যেসব কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত নেই, সেসব কেন্দ্রে ইউএনওর মনোনীত প্রতিনিধি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর সন্তান কিংবা পোষ্য এ পরীক্ষায় অংশ নিলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই পরীক্ষায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক বা পরীক্ষা-সংক্রান্ত কোনো কাজে সম্পৃক্ত হতে পারবেন না।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার উত্তরপত্র ও অন্যান্য উপকরণ রাজশাহী শিক্ষা বোর্ডের উপকরণ শাখা থেকে সংগ্রহ করবেন। কেন্দ্র কমিটি গঠনের পর কেন্দ্রভিত্তিক কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

যেসব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপদে সংরক্ষণের জন্য ট্রেজারি নেই, সেসব কেন্দ্রের প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসক বাণিজ্যিক ব্যাংক অথবা থানার নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করবেন। ব্যাংক বা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা কেন্দ্র ফি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত নীতিমালার ২-এর ‘ছ’ উপধারার (iv) অনুযায়ী ব্যয় করতে হবে। কেন্দ্রের আয়-ব্যয়ের হিসাব সরকার মনোনীত নিরীক্ষকের মাধ্যমে নিরীক্ষা করিয়ে পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কাছে পাঠাতে হবে।

মন্তব্য (০)





image

সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষে...

১

জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...

image

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

২

নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৪

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৫

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

  • company_logo