ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মিয়াদ হোসাইন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন। তার প্রধান বিষয় ছিল চায়না বা মান্দারিন ভাষা। দ্বিতীয় বর্ষে ওঠার পর তিনি বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে দোভাষী হিসেবে পার্ট টাইম বা খণ্ডকালীন চাকরি শুরু করেন।
দ্বিতীয় বর্ষে পড়াশোনা অবস্থাতেই তিনি সেই চাকরি থেকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা উপার্জন করতে শুরু করেন।
হোসাইন বিবিসি বাংলাকে বলেন, শুরুর দিকে ছোট্ট বাচ্চার মতো এক দুই লাইন করে চায়নিজ ভাষা বলতে পারতাম। তারপর যখন দোভাষী হিসেবে কাজ শুরু করলাম, তখন দক্ষতা বাড়তে শুরু করল। এরপর আস্তে আস্তে যখন এই ভাষায় আরও বেশি দক্ষতা অর্জন করতে শুরু করলাম, তখন আমার বেতন আরও বাড়তে শুরু করল।
খণ্ডকালীন চাকরির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইন্সটিটিউট থেকেই অনার্স ও মাস্টার্স পাশ করেন। এর পর তিনি বিভিন্ন চায়নিজ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন।
বর্তমানে হোসাইন চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন। চায়নিজ ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে এ ব্যবসা শুরু করেছিলেন শুধুমাত্র বাংলাদেশে ব্যবসায়ী পার্টনার হিসেবে।
যে কারণে তার নিজের কোনো বিনিয়োগ করতে হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, আমি শূন্য হাতে ব্যবসা শুরু করেছিলাম। শুধুমাত্র চীনা ভাষায় দক্ষতা অর্জন করেছি বলেই আমি এই সাপোর্টটা নিতে পেরেছি তাদের কাছ থেকে। এখন আমার কোটি কোটি টাকার বিজনেস চলছে।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা ইন্সটিটিউট রয়েছে। যেখানে ইংরেজি, চায়নিজ, জাপানিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়।
বিদেশে উচ্চতর ডিগ্রি নেওয়া কিংবা চাকরির ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়াতে নতুন ভাষা শেখাটাকেও অনেকে গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই বাংলা ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব দিচ্ছেন।
বর্তমান বিএনপি সরকারও দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলা ও ইংরেজির বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে।
নিউজ ডেস্কঃ নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়ন কর...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম বছর থে...
নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইশার আজানের সময় গান বন্ধ করতে ব...
নিউজ ডেস্কঃ পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফ...

মন্তব্য (০)