• শিক্ষা

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক:  এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে ভালো হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে আবেদনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের অপচয় না হয়, সে জন্য সেশনজট কমিয়ে আনতে হবে। এ ছাড়া শিক্ষাখাতের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক বিনিয়োগ করছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে গবেষকদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।

পাটের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, পাট বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এটি পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ। পাটের এই সম্ভাবনাকে কাজে লাগাতে পাটতন্তু দিয়ে তৈরি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। এ জন্য পাটপণ্য নিয়ে গবেষকদের আরও বেশি গবেষণা করতে হবে। 


বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফাসানি।

মন্তব্য (০)





image

পুনর্নিরীক্ষণে ফল বদলালে ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর অনুরো...

১

নিউজ ডেস্কঃ  পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফ...

image

সেশনজট কমাতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন ন...

২

‎নিউজ ডেস্কঃ সেশনজট কমানোর লক্ষ্যেই এবার এইচএসসি ও সমমান...

image

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বর...

৩

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলে...

image

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

৪

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...

image

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্...

৫

‎নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...

  • company_logo