• সমগ্র বাংলা

ফরিদপুরে জননিরাপত্তা ও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফরিদপুরে ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন তারা।

ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানগুলোতে সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহাসড়কের ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার পয়েন্ট, তালমা পয়েন্ট এবং সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট অন্যতম।

এছাড়া ফরিদপুর শহরের অভ্যন্তরে বাস স্টেশন, হাসপাতাল, রেলওয়ে স্টেশন, পাসপোর্ট অফিস এবং আদালত প্রাঙ্গণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অবকাঠামোর নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলা কমান্ডার আরও জানান, সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনার আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্...

১

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলা...

image

নওগাঁয় গ্রাম পুলিশদের মাঝে নিম্মমানের বাংলা সাইকেল বিতরণে...

২

নওগাঁ প্রতিনিধি : দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদ...

image

‎পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি ২১ লাখ টাকা

৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়...

image

নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নি...

৪

নিজস্ব ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহত...

image

পাবর্তীপুরে জুলাই বিপ্লবীদের উপর হামলা মামলায় এসআরবি'র অভ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পাবর্তীপুরে ...

  • company_logo