ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধ'র্ষ'ণ'চেষ্টার অভিযোগে সাদিকুর রহমান নামে এক ইমামকে আ'টক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গতকাল (২০ নভেম্বর) উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত সাদিকুর রহমান ইয়ারাবাদ জামে মসজিদের ইমাম এবং তার বাড়ি শাল্লা উপজেলার জাতগাঁও গ্রামে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর অভিযোগ, শুক্রবার সকালে দোকান থেকে চাপাতা নিয়ে ফেরার পথে অভিযুক্ত সাদিকুর রহমান তাকে ডেকে নেন। একপর্যায়ে জোর করে লেপের নিচে ঢোকিয়ে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেন। এ সময় শিশুর দুই সহপাঠী এবং এক চাচা ঘটনাটি দেখে ফেলেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মসজিদের ভেতরে লেপের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের সোপর্দ। ভুক্তভোগীর বাবা মা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমেদ জানান, অভিযুক্তকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং থানায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নড়াইল প্রতিনিধি : ১০ বছরের সংসার করে আমি বিধবা হয়ে গেলাম। এখ...
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলা...
নওগাঁ প্রতিনিধি : দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদ...
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়...
নিজস্ব ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহত...

মন্তব্য (০)