• আন্তর্জাতিক

১৩ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ইতালি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইতালি। ১৩ বছরের কম বয়সি শিশুরা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর ১৩ থেকে ১৫ বছর বয়সিদের অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে বাবা-মায়ের যেকোনো একজনের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে। তবে ১৬ বছর বয়স থেকে স্বাধীনভাবে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ পাবে তারা।

অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রিসের মতো দেশের পর এবার ইতালিও অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে। দেশটির পার্লামেন্টে চলমান একটি সরকারি নিরাপত্তা ডিক্রির সংশোধনীতে এসব বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ এটি অনুমোদন পেতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সংশোধনীটি এখনো আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে উত্থাপন করা হয়নি। তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী জোটের সমর্থন রয়েছে এতে। পার্লামেন্টের কয়েকটি সূত্রের ধারণা, সংশোধনীটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

মেলোনির দল ব্রাদার্স অব ইতালির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ফাবিও রামপেল্লি এক বিবৃতিতে বলেন, ‘সন্তানদের ডিজিটাল আসক্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের জন্যও এই সংশোধনী একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে।’      

প্রস্তাবিত আইনে শিক্ষামূলক অ্যাপগুলোকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। এ জন্য ইতালির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এজিকম (এজিকম) আইন কার্যকরের পরবর্তী নয় মাসের মধ্যে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করবে।

এদিকে, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ও কনটেন্ট ব্যবস্থাপনা শিশুদের মানসিক স্বাস্থ্য সংকটে ভূমিকা রাখছে—এমন আশঙ্কা থেকে বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন সরকার।

মন্তব্য (০)





image

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলমানরা

১

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর জায়গা খ্...

image

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধ...

২

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন...

image

৯ বছরেই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবচেয়ে বেশি, বৃহত্তম ...

৩

আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র ৯ বছর পরই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবচেয়ে বেশ...

image

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো ...

image

ইরানের কাছে এখনও অন্তত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র আছে

৫

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা প্রায় ৯ ম...

  • company_logo