ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যেই যুদ্ধের বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেছেন, বলতে গেলে ইরানে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো করছে’। তবে যুদ্ধের কোন পরিস্থিতির বিষয়ে তিনি এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন।
একই সঙ্গে ট্রাম্প ঘোষণা করেন, ওয়াশিংটন ম্যানিলার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াচ্ছে এবং পারমাণবিক বিদ্যুৎ খাতেও সম্ভবত ‘বড় কিছু’ করতে যাচ্ছে। সূত্র: আল জাজিরা
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ায় মধ্যপ্র...
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে উত্তেজনা আবা...
নিউজ ডেস্ক : পবিত্র আল-আকসা মসজিদ প্রা...
নিউজ ডেস্ক : পারস্য উপসাগরের কৌশলগত গ...
নিউজ ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনজেনে এশ...

মন্তব্য (০)