ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।
ইরানের সেনাবাহিনীর বরাতে বুধবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত করা হয়। এরপর সময়োচিত পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালায় মার্কিন বাহিনী।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ায় মধ্যপ্র...
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে উত্তেজনা আবা...
নিউজ ডেস্ক : পবিত্র আল-আকসা মসজিদ প্রা...
নিউজ ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনজেনে এশ...
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়...

মন্তব্য (০)