ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : নাচের দক্ষতা ও অভিনয়ের গুণে অল্প সময়ের মধ্যেই দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেত্রী শ্রীলীলা। তেলুগু সিনেমার হাত ধরেই তার জনপ্রিয়তা তুঙ্গে। তবে এখন শুধু দক্ষিণী সিনেমাতেই আটকে নেই তার কর্মজীবন। তামিল, কন্নড় সিনেমাতেও কাজ করছেন নিয়মিত। চলতি মাসেই মুক্তি পাবে ধনুশের সঙ্গে তার অভিনীত নতুন সিনেমা ‘ওম’। কিন্তু এর মধ্যেই নেটিজেনদের মাঝে গুঞ্জন— দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে শ্রীলীলার কমেছে ছবির সংখ্যা? কাজ পাচ্ছেন না অভিনেত্রী। সত্যি কি এমন পরিস্থিতির মুখোমুখি শ্রীলীলা?
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল শ্রীলীলা অভিনীত ‘স্কন্দ’ সিনেমাটি। তারপর ‘ভগবন্ত কেশরী’, ‘আদিকেশব’, ‘এক্সট্রা অর্ডিনারি ম্যান’ এবং ‘গুন্টুর করম’। মাত্র পাঁচ মাসের মধ্যে মুক্তি পেয়েছিল পাঁচটি সিনেমা। তবে এরপর থেকে সিনেমার সংখ্যা কমতে শুরু করে। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ‘রবিনহুড’, ‘মাস জাঠারা’ এবং ‘উস্তাদ ভগত সিং’— এ তিনটি তেলুগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও বক্সঅফিসে ছবিগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। পরপর ছবির ব্যর্থতার পর থেকেই শ্রীলীলার হাতে তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ নেই বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়ায়।
বর্তমানে হিন্দি ও তামিল সিনেমাতেও কাজ করছেন অভিনেত্রী। তবে হায়দরাবাদে ‘ওম’ সিনেমার প্রচার অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের সাম্প্রতিক বিরতি নিয়ে মুখ খুলেছেন শ্রীলীলা।
একসময় পরপর সিনেমায় অভিনয় করা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নেন শ্রীলীলা। মাত্র পাঁচ মাসের মধ্যে মুক্তি পেয়েছিল তার অভিনীত পাঁচটি সিনেমা। কিন্তু গত দুবছরে তেলুগু সিনেমায় তাকে তুলনামূলকভাবে কম দেখা গেছে।
অভিনেত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, টালিউডে কি কাজের সুযোগ পাচ্ছেন না শ্রীলীলা? এই জল্পনা নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী। জানালেন কাজ কমানোর পেছনে রয়েছে অন্য কারণ।
শ্রীলীলা বলেন, আপনারা সবাই জানেন, আমি মুম্বাইয়ে দুই বছরের ইন্টার্নশিপ করছি। একটা সময়ে সিনেমার প্রস্তাব পেলেও কাজ করতে পারিনি। কারণ ইন্টার্নশিপের জন্য আমাকে শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকতে হতো।
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, খুব অল্প বয়সেই অভিনয়জগতে পা রেখেছিলেন। তখন যে সিনেমার প্রস্তাব আসত, তাতেই রাজি হয়ে যেতাম। যদিও নিজের পছন্দ অনুযায়ী সিনেমা বেছে নেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না।
শ্রীলীলা বলেন, আমি যেভাবে কাজ করে গেছি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!
তবে সময়ের সঙ্গে নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেন অভিনেত্রী। বুঝতে পারেন, কাজের ক্ষেত্রে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো ভুলগুলো করছেন, তা-ও উপলব্ধি করেন। এ প্রসঙ্গে পরিচালক রাজকুমার পেরিয়াস্বামীর সঙ্গে কথোপকথনের উল্লেখ করেন তিনি। পরিচালকের পরামর্শ ছিল— নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে নিতে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেকেই নিতে। তবেই বদল আসবে জীবনে।
অর্থাৎ কাজের সুযোগের অভাব নয়, বরং চিকিৎসাশাস্ত্রের ইন্টার্নশিপ এবং নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবনাচিন্তার কারণেই অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন বলে জানান শ্রীলীলা।
নিউজ ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের ‘মাত...
বিনোদন প্রতিবেদকঃ ভারতের বলিউডের হিন্দি ও তামিল চলচ্চিত্রের ...
বিনোদন ডেস্কঃ চারটি বিয়ে, চারটি বিচ্ছেদ—তবু অতীতের সম্...
বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতু...

মন্তব্য (০)