• আন্তর্জাতিক

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের নেহাওয়ান্দ শহরের কাছ থেকে ইসরাইলে তৈরি একটি ‘অরবিটার ৪’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান বাহিনী। ইরানের আকাশসীমায় ড্রোনের উপস্থিতি শনাক্ত ও তা প্রতিহত করার ধারাবাহিক প্রতিবেদনের মাঝে এটি একটি নতুন ঘটনা।

রোববার (১৫ নভেম্বর) ইরানের ফার্স নিউজ এজেন্সি পশ্চিমাঞ্চলীয় বিমান বাহিনীর একটি বিবৃতির বরাত দিয়ে জানায় যে, নেহাওয়ান্দ এলাকার নিকটবর্তী স্থানে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছিল কিংবা ড্রোনটি কীভাবে শনাক্ত ও প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত কয়েক মাস ধরে দেশের দক্ষিণাঞ্চলে এবং হরমুজ প্রণালির আশপাশে—বিশেষ করে মার্কিন ড্রোন গুলি করে নামানোর বেশ কিছু ঘোষণা দিয়েছে তেহরান। এ ছাড়াও এর আগে ইসরায়েলি অরবিটার সিরিজের ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা। চলতি বছরের মার্চ মাসে ইস্ফাহানের আকাশে একই মডেলের আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছিল।

উল্লেখ্য, ‘অরবিটার ৪’ হলো ইসরাইলে তৈরি একটি উন্নত ড্রোন, যা মূলত গোয়েন্দাগিরি ও নজরদারির কাজে ব্যবহার করা হয়। অ্যারোনটিক্স ডিফেন্স সিস্টেমস কর্তৃক প্রস্তুতকৃত এই ড্রোনটি এর আধুনিক সেন্সর ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপট...

image

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্ত...

২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশ...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম...

image

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

৪

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্...

image

গলফের নেশায় মত্ত ট্রাম্প, মাশুল গুনছেন মার্কিন করদাতারা

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শখের তালিকায় গলফ অন...

  • company_logo