ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে এখন একসঙ্গে অবস্থান করছে দেশটির তিনটি বিমানবাহী রণতরি। নতুন করে সেখানে পৌঁছেছে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে। এর আগে থেকেই অঞ্চলটিতে মোতায়েন ছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন।
ফলে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে। তবে এই তিন রণতরির একসঙ্গে অবস্থান স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্র ঠিক কি কারণে তিন রণতরি ওখানে রাখছে, তাও নিশ্চিত নয়।
সিবিএস নিউজ বলছে, নিয়মিত দায়িত্ব পরিবর্তন ও মোতায়েনের অংশ হিসেবে বিভিন্ন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ অঞ্চলটিতে আসা-যাওয়া করছে। সে কারণে তিনটি রণতরির একসঙ্গে উপস্থিতি সাময়িক হতে পারে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই তিন রণতরির উপস্থিতি এমন এক সময়ে দেখা গেল, যখন অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
এর আগে সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ওই দাবি নাকচ করে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আঞ্চলিক সামরিক অবস্থান পরিবর্তনের বিষয়ে এসব খবর ‘নিছক জল্পনা’।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম...
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শখের তালিকায় গলফ অন...
ভারতের ইতিহাসে বৃহত্তম ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ ...
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ব...

মন্তব্য (০)