• আন্তর্জাতিক

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ কথা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গরিবাবাদি বলেন, ‘ইরানের শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা এসব স্থাপনায় আইএইএর প্রবেশের অনুমতি দেব না।’

আইএইএ গত সপ্তাহে ইরানকে পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শন কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছিল। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।

আইএইএর পরিদর্শকেরা গত সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছিলেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ হামলায় ক্ষতিগ্রস্ত অন্য স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাননি।

গরিবাবাদি দাবি করেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইএইএর অনুরোধের পেছনে সম্ভবত মার্কিন অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্য রয়েছে।

এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ থাকায় দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরও জটিল হয়ে উঠতে পারে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম...

image

গলফের নেশায় মত্ত ট্রাম্প, মাশুল গুনছেন মার্কিন করদাতারা

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শখের তালিকায় গলফ অন...

image

ভোটার তালিকা থেকে বাদ পড়ে বাংলাদেশে সাহিদা, ভারতে স্বামী-...

৩

ভারতের ইতিহাসে বৃহত্তম ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ ...

image

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ব...

image

ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২

৫

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের তিনটি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুজন...

  • company_logo