• সমগ্র বাংলা

অধিক্ষেত্র বহালের দাবিতে নওগাঁয় নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র (এখতিয়ারভুক্ত এলাকা) বহাল রাখার একদফা দাবিতে নওগাঁয় কলম বিরতি ও মানববন্ধন করেছে জেলার নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার সকালে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখা’র উদ্যোগে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা অর্ধশতাধিক নিকাহ রেজিস্ট্রার অংশ গ্রহণ করেন। মানববন্ধনে নওগাঁ জেলা কাজী সমিতির সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি রেজাউল করিমসহ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সরকারের রাজস্ব আদায় এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি অধিক্ষেত্র সংক্রান্ত কিছু সিদ্ধান্তের কারণে আমাদের পেশাগত স্থিতিশীলতা ও সেবাদান কার্যক্রম হুমকির মুখে পড়েছে। অবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে পূর্বের অধিক্ষেত্র বহাল রাখার দাবি জানান।
 

মন্তব্য (০)





image

দিনাজপুরের ঘোড়াঘাট মা বিড়াল হত্যায় অভিনব শাস্তি, ৬ মাস খা...

১

দিনাজপুর প্রতিনিধি : সন্তানদের বুকের দুধের যোগান আর খুদার জ্...

image

নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়ে...

image

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গৃহস্থের বাড়িতে চ...

image

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বী পশ্চিমাদের দুই দিন ব্যাপি ছট ...

৪

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

image

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

৫

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ...

  • company_logo