ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি : সন্তানদের বুকের দুধের যোগান আর খুদার জ্বালা মিটাতে স্হানীয় একটি দোকানে ঢুকে কয়েক প্যাকেট বিস্কুট খাওয়ার অপরাধে মা বিড়ালকে ফাঁদ পেতে ধরে গলায় চিকন দড়ি পেঁচিয়ে হত্যার করেছিল একজন বেকারি দোকানদার। দোকানের সামনে ফেলে রাখা নিথর মা বিড়ালের পাশে মিউমিউ করছিল তার দুটি ছানা। এমন নির্মমতা মেনে নিতে পারেননি স্থানীয় প্রাণিপ্রেমী এক যুবক। বিড়াল হত্যার বিচার চেয়ে নালিশ নিয়ে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে। এর পরে ঘটে অভিনব বিচারের রায়।
জানা গেছে, ঘোড়াঘাটের বলগাড়ি বাজারে গতকাল রবিবার বিকেল ৫টার দিকে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু।
তার অভিযোগ সারোয়ার হোসেন (৫২) নামে একজন দোকানদার নির্মমভাবে মা বিড়ালকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। দোকানদারকে তলব করা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এর কাছে। বিড়াল হত্যার কথা স্বীকার করে সে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে গতকাল রবিবারই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষি প্রমানিত দোকানদারকে শাস্তি হিসেবে এতিম বিড়াল ছানাসহ অন্য কুকুর বিড়ালে বিনা পয়সায় ৬ মাস ধরে ভরপেট খাবার সরবরাহের আদেশ দেওয়া হয়েছে তাকে।
অভিযোগকারি মেহেদী হাসান ইমু জানান, গত শুক্রবার রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানদার চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে সেই ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরে সকালে বিড়ালটিকে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহটি ফেলে রাখা হয়েছিল দোকানের সামনেই।
অন্যদিকে মা বিড়ালে হত্যার ঘটনায় অনুতপ্ত দোকানদান রায় মেনে নিয়ে তা কার্যকরে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। ছানা দুটিকে মায়ের বিকল্প দুধ এবং বাজারের অন্যান সব কুকুর বিড়ালকে ৬ মাস প্রতিদিনে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। ঠিকমত খাবার সরবরাহ করার বিষয়টি তদারকির দ্বায়িত্ব দেওয়া হয়েছে অভিযোগ উপস্থাপনকারি যুবক মেহেদী হাসান ইমুকে।
নওগাঁ প্রতিনিধি : নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র (...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গৃহস্থের বাড়িতে চ...
দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ...

মন্তব্য (০)