• সমগ্র বাংলা

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

সীমান্তরক্ষী এই বাহিনী জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।

এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।

মন্তব্য (০)





image

অধিক্ষেত্র বহালের দাবিতে নওগাঁয় নিকাহ রেজিস্ট্রারদের মানব...

১

নওগাঁ প্রতিনিধি : নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র (...

image

দিনাজপুরের ঘোড়াঘাট মা বিড়াল হত্যায় অভিনব শাস্তি, ৬ মাস খা...

২

দিনাজপুর প্রতিনিধি : সন্তানদের বুকের দুধের যোগান আর খুদার জ্...

image

নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়ে...

image

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গৃহস্থের বাড়িতে চ...

image

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বী পশ্চিমাদের দুই দিন ব্যাপি ছট ...

৫

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

  • company_logo