• সমগ্র বাংলা

পাবনায় ভুয়া চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আরও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে ওই চক্রের চার সদস্য পাবনার বেড়া উপজেলার লাইসেন্সবিহীন ‘বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর পক্ষে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই মাদ্রাসা ও এতিমখানা এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন।

পরে অভিযান চালিয়ে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকার প্রতিষ্ঠানটির মালিক রাকিবুল ইসলাম ও ভুয়া চিকিৎসক মো. আকবর আলীকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সিরিয়াল লেখক রুমা ও ক্যাম্পেইন প্রচারক রবিউলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্ন...

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছ...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জা...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির...

image

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠ...

৩

বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ...

image

দিনাজপুরে ২দিন ব্যাপি সূর্য পূজা

৪

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

image

শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখমের, অভিযুক্...

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় শহিদুল ইসলাম তোতা নামের এ...

  • company_logo