• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে বাইসাইকেল শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​লালমনিরহাট প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বাই সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’- এর আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরেরে প্রধান সড়ক ধরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন হয়ে ১২ কিলোমিটার দূর  বড়বাড়ি ইউনিয়নের শহিদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই বাই সাইকেল শোভাযাত্রায় তরুণ ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে মাদক ও সামাজিক অপরাধবিরোধী নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

এরআগে বাই সাইকেল শোভাযাত্রা ​উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু  বলেন, আলোকিত লালমনিরহাট দীর্ঘদিন ধরে এ অঞ্চলকে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই সামাজিক আন্দোলনের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে এবং কীভাবে একটি পিছিয়ে পড়া অঞ্চলের সামাজিক অপরাধ কমে আসছে, তা সরেজমিনে দেখতেই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতেই আমাদের আজকের এই আয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তুলব।

​শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক কর্মীর অংশ গ্রহণ করেন।

​আয়োজক ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকমুক্ত ও ইতিবাচক সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

মন্তব্য (০)





image

গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্...

১

আন্তর্জাতিক ডেস্ক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ...

image

শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, ভা...

২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে ২ জনকে চলন্ত বাস...

৩

‎নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভ...

image

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

৪

‎নিউজ ডেস্ক: সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এত...

image

দিনাজপুরের বিরলে মাদ্রাসায় ছাত্র হত্যা, শিক্ষক দুলাভাইসহ ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে একটি মাদ্রসায় গতকা...

  • company_logo