• সমগ্র বাংলা

ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধান, চলছে ড্রিল স্টেম টেস্ট কার্যক্রম

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নতুন এই কূপ থেকে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামে নতুন এ কূপে আগুন জ্বালানোর মধ্যদিয়ে গ্যাস ডিএসটি শুরু করা হয়েছে।

বাপেক্স জানায়, কূপটিতে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এ কূপ থেকে দৈনিক প্রায় ২২–২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। 

বাপেক্স আরও জানায়, ভোলা জেলায় বর্তমানে ৩টি গ্যাসক্ষেত্র এবং এ নিয়ে মোট ১০টি গ্যাস কূপ রয়েছে।
ভোলায় বর্তমানে প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে। এছাড়া নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ এর চূড়ান্ত মজুতের পরিমাণ সম্পর্কে ড্রিল স্টেম টেস্ট (DST) শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে নতুন আরেকটি কূপে গ্যাস পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় বাসিন্দা,  হোসাইন আল ফারুক, তুহিন ও মিরাজ বলেন, সরকারের কাছে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ আমাদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণের দাবি জানাই। গ্যাস রাষ্ট্রীয় সম্পদ, আমরাও চাই ভোলার গ্যাস দিয়ে দেশের উন্নয়ন হোক। সেক্ষেত্রে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জোর দাবি জানাই।

মন্তব্য (০)





image

গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্...

১

আন্তর্জাতিক ডেস্ক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ...

image

শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, ভা...

২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে বাইসাইকেল শোভাযাত্রা

৩

​লালমনিরহাট প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক...

image

টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে ২ জনকে চলন্ত বাস...

৪

‎নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভ...

image

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

৫

‎নিউজ ডেস্ক: সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এত...

  • company_logo