ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরে এসআরবি সদস্য পরিচয় দিয়ে প্রতারনার ঘটনায় আসল এসআরবি-১৩ এর হাতে মিরাজুল ইসলাম (২৯) নামেেএকজন ভুয়া এসআরবি সদস্য ধরা পড়েছে।
এসআরবির ১৩এর মিডিয়া উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসআরবি সদস্য পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় মিরাজুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। আজ ভোরে ঠাকুরগাঁও জেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মিরাজুল ইসলাম (২৯) জেলা সদরের দক্ষিণ ফরিদপুর হাজেরাপুকুর এলাকায় মৃত মিজানুর রহমানের ছেলে।
গত ১৯ অক্টোবর রাত ১১টার দিকে নিজেকে এসআরবি'র দিনাজপুর ক্যাম্পের একজন গোয়েন্দা সদস্য পরিচয় দিয়ে এসআরবি ক্যাম্পের ক্যান্টিনের জন্য ৬ টি গ্যাস সিলিন্ডার এবং একটি গ্যাসের চুলা প্রয়োজনীয়তার কথা বলে শহরের কালিতলাস্হ ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এ.কে.এম মোজাহারুল ইসলামের দোকানে আসে এবং ক্যাম্পে পৌছানোর পর টাকা দেওয়ার কথা বলে প্রতারনা করে । এব্যাপারে গত ৩০ অক্টোবর ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী কোতয়ালী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে। মামলা নং-৮৫।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ নভেম্বর মঙ্গলবার মধ্যরাতে ভুয়া পরিচয় দেওয়া ওই প্রতারককে ঠাকুরগাঁও জেলার রুহিয়ার চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এসআরবি দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৪ মাসের শিশু মাহিন ইসলাম আনাস...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে আটকে রেখে এ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষ...

মন্তব্য (০)