• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে ৪মাসের শিশু চুরি ক্রয়বিক্রয়ের ঘটনায় এসআরবি ১৩ অভিযানে একজন গ্রেফতার, শিশু উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৪ মাসের শিশু মাহিন ইসলাম আনাসকে চুরি এবং ক্রয়বিক্রয়ের ঘটনায় মানব পাচার মামলায় মিলন নামের একজন গ্রেফতার করেছে এসআরবি ১৩। অন্যদিকে  শিশুটি উদ্ধার করেছে স্বজনসহ প্রতিবেশীরা।

এসআরবি ১৩ এর মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পার্বতীপুরে বসত ঘরের বাঁশের বেড়া কেটে ৪মাস বয়সী মাহিন ইসলাম আনাসকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রয় করে তারই মামা। শিশুর ক্রেতা মিলন (৩০)কে গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ১৩।

গ্রেফতারকৃত মিলন জেলা সদরের নিউটাউন সাতমাথার মনজুর আলীর ছেলে। সে শিশু চুরির মামলায় অভিযুক্ত ২ নং আসামি। 

শিশুটির বাবা পেশায় বাসের হেলপার। গত একমাস যাবত  স্ত্রী সন্তান পার্বতীপুরের চন্দ্রপুর হাফেজপাড়ায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিল। গত ৩ অক্টোবর দিবাগত মধ্যরাতে মায়ের বিছানা থেকে শিশুটি নিখোজ হয়ে যায়। খোজাখোজি করেও শিশুটিকে না পেয়ে পরদিন সকালে মামা জিয়ারুল ইসলামকে স্থানীয় মেম্বারসহ স্হানীয়দের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে শিশু ভাগনাকে চুরি এবং মিলন নামে একজনের কাছে ৪০ টাকায় বিক্রির কথা স্বীকার করে সে। অভিযুক্ত জিয়ারুলকে সঙ্গে নিয়ে ক্রেতা মিলনের সাথে যোগাযোগ করে শিশুটিকে ফেরত চান তারা। তবে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মিলন। বিষয়টি থানা পুলিশকে জানানোর পর পুলিশ তৎপর হলে পরিনতি আচ করে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে রেখে পালিয়ে যায় মিলন। ঘটনাস্হল থেকে শিশুটিকে উদ্ধার করে স্বজন পড়সিরা।

এব্যাপারে পার্বতীপুরের মডেল থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির পিতা। মামলা নং ৬।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের আভিযানিক দল গতকাল ৮ নভেম্বর সন্ধ্যায় জেলা সদরের হাতীতলা এলাকায় চোরাই শিশুর ক্রেতা মিলন (৩০) কে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo