• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ত্রিপল হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জেরে সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে আব্দুল আজিজ মোল্লা, নান্নু মোল্লা ওরফে টেনভল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় করিম মোল্লার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আব্দুল আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার জানান, মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়। আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া দুজনকে পাঁচ বছর, একজনকে এক বছর, দুজনকে ছয় মাস এবং দুজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শ...

image

ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ব...

image

টেকনাফ সীমান্ত থেকে ১১ লাখ ইয়াবা ও ৫টি অস্ত্রসহ ২ মাদক ...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১১ লাখ...

image

জামালপুর যৌনপল্লীতে ছদ্মবেশে পুলিশের অভিযান, সাড়ে ৬ কেজি ...

৪

জামালপুর প্রতিনিধি : ‘মাল লাগবে নাকি নারী লাগবে?&rsquo...

image

ফরিদপুরের নগরকান্দায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টা: ইসমাই...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বিশেষ চাহিদাসম্পন্ন...

  • company_logo