• অপরাধ ও দুর্নীতি

সাগর-রুনি হত্যা মামলায় তথ্য যাচাই করছে টাস্কফোর্স, ফের সময়ের আবেদন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ট্রাইব্যুনালের পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। এ কারণে তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে ফের সময় চেয়েছে বিশেষ এই তদন্ত দল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এ বিষয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশের জন্য বিষয়টি রয়েছে। তবে নির্ধারিত দিনের আগেই সময় চেয়ে আবেদন করেছে টাস্কফোর্স। দাখিল করা অগ্রগতি প্রতিবেদনে তদন্তের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আদালতের নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। পরে ২২ এপ্রিল, ২৩ অক্টোবর ও চলতি বছরের ২৬ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দফায় আরও ছয় মাস করে সময় দেওয়া হয়। এর ধারাবাহিকতায় মামলাসংক্রান্ত রিট আবেদনটি আবার হাইকোর্টের কার্যতালিকায় ওঠে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়নি। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলেও বারবার সময় নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্য...

image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগে সনদ জালি...

২

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর পরিক...

image

সাতকানিয়ায় ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

৩

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের...

image

বিএডিসির দুই প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ১২০ কোটি আত্মসাতে...

৪

নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রায় ...

image

জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে ডায়মন্ড ...

৫

নিউজ ডেস্ক : জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ....

  • company_logo