• জাতীয়

নেতৃত্ব ও বৈশ্বিক কূটনীতি বিকাশে কুমিল্লায় ‘মডেল জাতিসংঘ’ সম্মেলন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  কুমিল্লায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও কূটনৈতিক ‘মডেল জাতিসংঘ’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) উদ্যোগে এ সম্মেলন শুরু হয়েছে।

কূটনীতি, রাজনীতি, আইন, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএআইইউএসটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্লেনারি প্রেসিডেন্ট হাসেবুর রহমান শাফুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মেজর সৈয়দ ফজলে হোসেন এবং কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক।

এ আন্তর্জাতিক সম্মেলনে পাঁচটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এছাড়া সম্মেলনে বিভিন্ন কার্যক্রমে ৩০ জন বিচারক দায়িত্ব পালন করছেন।

সম্মেলনের একাডেমিক কার্যক্রমকে সফল করতে মোট পাঁচটি পৃথক কমিটিতে ভাগ করা হয়েছে। কমিটিগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নারী শরণার্থী বিষয়ক কমিটি, খাদ্য ও কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতীয় সংসদ।

আয়োজকরা জানান, এ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

কুমিল্লায় প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনের ডেমো সংস্করণ ‘মডেল জাতিসংঘ’। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিধি (ডেলিগেট) ও কর্মকর্তা হিসেবে অংশ নিয়ে বিভিন্ন বৈশ্বিক ও জাতীয় ইস্যুতে আলোচনা, বিতর্ক ও কূটনৈতিক সমঝোতার মহড়া দেন। সেশনগুলোতে প্রতিনিধিরা নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরে যুক্তি-তর্ক, প্রস্তাবনা উত্থাপন ও কূটনৈতিক সমঝোতার চর্চা করেন।

বিশেষ করে ‘ইন্টারন্যাশনাল প্রেস’ কমিটির শিক্ষার্থীরা সম্মেলন চলাকালে সাংবাদিকতা, সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাইয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যার নেতৃত্বে ছিলেন এডিটর-ইন-চিফ ফাইয়াজ সাকিব ও সহকারী সম্পাদক মেহরাব হোসেন। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার জন্য বিশেষ পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করা হয়।

আয়োজক ও অতিথিরা জানান, এই মডেল ইউএন কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, বৈশ্বিক কূটনীতি, যৌক্তিক চিন্তাভাবনা ও যোগাযোগের দক্ষতা বিকাশে অত্যন্ত কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কুমিল্লার মাটিতে এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সংলাপ ও যুক্তিভিত্তিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

মন্তব্য (০)





image

এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্টার নিয়োগের সিদ্ধান্ত বাতিলে...

১

নিউজ ডেস্ক :  প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ...

image

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

২

নিউজ ডেস্কঃ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদা...

image

বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করেছিল স্বৈরাচার ...

৩

নিউজ ডেস্কঃ শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাত...

image

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধা...

৪

নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘো...

image

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৫

নিউজ ডেস্ক :  শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ...

  • company_logo