ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের নাম ঘোষণা করেন। এদিনের অধিবেশনে স্পিকার নিজেই সভাপতিত্ব করেন।
মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংসদের অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন।
নিউজ ডেস্ক : বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় পরিকল্পিত...
নিউজ ডেস্ক : প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ...
নিউজ ডেস্ক : কুমিল্লায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও কূটনৈ...
নিউজ ডেস্কঃ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদা...
নিউজ ডেস্কঃ শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাত...

মন্তব্য (০)