• জাতীয়

আগামীকালের মধ্যে বিরোধী দলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদে উন্নয়ন বরাদ্দ বিষয়ে নারায়নগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সমভাবে সব নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।

এদিকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দীন আহমদ। তিনি জানান, গাজী নজরুল এখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এদিন বিকেল চারটার দিকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম। এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সংসদে উত্থাপন

১

নিউজ ডেস্ক :  বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় পরিকল্পিত...

image

এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্টার নিয়োগের সিদ্ধান্ত বাতিলে...

২

নিউজ ডেস্ক :  প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ...

image

নেতৃত্ব ও বৈশ্বিক কূটনীতি বিকাশে কুমিল্লায় ‘মডেল জাতিসংঘ’...

৩

নিউজ ডেস্ক :  কুমিল্লায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও কূটনৈ...

image

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

৪

নিউজ ডেস্কঃ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদা...

image

বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করেছিল স্বৈরাচার ...

৫

নিউজ ডেস্কঃ শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাত...

  • company_logo