• লিড নিউজ
  • জাতীয়

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।

‎আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
‎
‎অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং আইন প্রণয়ন কার্যাবলি।
‎
‎এ অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি অধ্যাদেশ নির্ধারিত রয়েছে। তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবং চতুর্থ অধিবেশন শুরুর আগে এসব অধ্যাদেশ জারি করা হয়। এগুলো হলো, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
‎
‎রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে চতুর্থ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন।
‎
‎সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন।
‎
‎কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎অপরদিকে, চতুর্থ অধিবেশনকে সামনে রেখে সংসদে জমা পড়েছে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।
‎
‎এছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১ অনুযায়ী ৯২টি নোটিশ জমা পড়েছে। পাশাপাশি বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ওপর ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

মন্তব্য (০)





image

এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্টার নিয়োগের সিদ্ধান্ত বাতিলে...

১

নিউজ ডেস্ক :  প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ...

image

নেতৃত্ব ও বৈশ্বিক কূটনীতি বিকাশে কুমিল্লায় ‘মডেল জাতিসংঘ’...

২

নিউজ ডেস্ক :  কুমিল্লায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও কূটনৈ...

image

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

৩

নিউজ ডেস্কঃ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদা...

image

বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করেছিল স্বৈরাচার ...

৪

নিউজ ডেস্কঃ শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাত...

image

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৫

নিউজ ডেস্ক :  শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ...

  • company_logo