• সমগ্র বাংলা

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার(৭নভেম্বর) সরকারি  অডিটোরিয়াম  হলরুমে  আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন,  ফ্যাসিস্ট স্বৈরাচার জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে খুন, ৪০ হাজারের মতো আমাদের ছাত্র জনতা ও শ্রমিককে পঙ্গু করেছিল অন্ধ করেছিল। আজকে তাদের নূন্যতম কোন ধরনের সেই আত্মশুদ্ধি না হয়ে কোন ধরনের তাদের মধ্যে পরিবর্তন না হয়ে আজকে তারা আবারো দিবা স্বপ্ন দেখছেন যে তারা আবারো ফিরে আসবেন এবং এই বাংলাদেশে রাজনীতি করবেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আগামীতে আমাদের যেমন পদ্মা ব্যারেজ আমরা ইতিমধ্যেই এক নেকে পাস করেছি। তিস্তা ব্যারেজও ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা নিয়েছি। আগামী ২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেখানে আমরা আমাদের কাজ সম্পন্ন করব।

আমরা সেই ২৪ কে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনে যে চিন্তা-চেতনা ধারণ করে বাংলাদেশে এগিয়ে নিতে চান, আশা করি আমরা সেইভাবে এগিয়ে যাব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং বিএনপি নেতা আদম শফি। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতির এক অনন্য প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে ভেদাভেদ ভুলে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সংহতি বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

নড়াইলে আফরা নদীতে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...

image

একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি এক হয়ে বাংলাদ...

২

ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়...

image

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক কঠোর ব্যবস্থা ও সা...

৩

ফরিদপুর প্রতিনিধি : মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা ন...

image

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বর্ণাঢ্য শোভায...

৪

জামালপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাম...

image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ ...

৫

নিজস্ব প্রতিবেদক : মাগুরার শালিখা উপজেলার নাঘোসায় জাতীয় বিপ্...

  • company_logo