• সমগ্র বাংলা

আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তালতলা এলাকায় মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করা হয়। এতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। হামলার পরও পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলে আফরা নদীতে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...

image

একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি এক হয়ে বাংলাদ...

২

ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়...

image

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩

পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা প...

image

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক কঠোর ব্যবস্থা ও সা...

৪

ফরিদপুর প্রতিনিধি : মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা ন...

image

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বর্ণাঢ্য শোভায...

৫

জামালপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাম...

  • company_logo