• সমগ্র বাংলা

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত রাজনৈতিক ও সামরিক পটপরিবর্তন, সিপাহি-জনতার ঐক্য এবং তৎকালীন রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাচন কর্মকর্তা সৌমিন বিশ্বাস, শার্শা পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীষ কুমার ভট্টাচার্য, শার্শা থানার ওসি শামিনুল হক এবং শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

নড়াইলে আফরা নদীতে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...

image

একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি এক হয়ে বাংলাদ...

২

ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়...

image

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩

পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা প...

image

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক কঠোর ব্যবস্থা ও সা...

৪

ফরিদপুর প্রতিনিধি : মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা ন...

image

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বর্ণাঢ্য শোভায...

৫

জামালপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাম...

  • company_logo