ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ফরিদপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের দিকনির্দেশনায় এসআই জাহিদুর রহমান বাদল, এএসআই শাহানুর রহমান ও এএসআই আসিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর উপজেলার দক্ষিণ টিয়ারপাড়া গ্রামের আব্দুল খালেক (৪০), গোপালনগর গ্রামের মো. আলম ফকির (৩০) এবং রাউৎনাগধাপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম (২৮)।
পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আব্দুল খালেককে ১৫ দিনের এবং মো. আলম ফকির ও মো. রবিউল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...
ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়...
পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা প...
ফরিদপুর প্রতিনিধি : মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা ন...
জামালপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাম...

মন্তব্য (০)