ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেই আলোচিত এলাকা হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে তিন ডাকাতের মৃতদেহ পড়ে থাকার তথ্য পেয়েছে যৌথবাহিনীর সদস্যরা।
মৃতদেহ গুলো উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।
গত বৃহস্পতিবার মানবপাচারে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের গুলিতে মো: তিতাস শেখ নামে এক সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচিত এলাকা লেদার গহীন পাহাড়ে যৌথ বাহিনী সদস্যরা তাদের অভিযান অব্যাহত রেখেছে।
তথ্য নিয়ে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) বিকালের দিকে হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ভিতরে তিনটি মৃতদেহ পড়ে থাকার তথ্য পায়।
এরপর উক্ত তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল মৃতদেহ গুলো উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন, কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। অপহরণ ও মানব পাচার ক্ষ্যত এলাকা লেদার গহীন পাহাড়ে তিন ব্যক্তির মৃতদেহ থাকার খবর পেয়েছি। সেই মৃতদেহ গুলো উদ্ধার করার জন্য যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
উল্লেখ্য- গত বৃহস্পতিবার হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় জিম্মি থাকা ভিকটিমদের উদ্ধার করতে গেলে পাচারকারী চক্রের সাথে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় অস্ত্রধারী অপরাধীদের ছোঁড়া গুলিতে তিতাস শেখ (২৭) নামে এক সেনা সদস্য নিহত হয়। তাকে বাহিনী ও রাস্ট্রীয় মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামে শুক্রবার রাতে সমাহিত করা হয়।
যৌথ অভিযানের সময় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা আস্তানায় আটক থাকা ৫৬ জন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়। যাদেরকে শুক্রবারে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এবিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা মানব পাচার ও অপহরণে জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল করতে যৌথবাহিনীর চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।সংঘটিত ঘটনার সাথে জড়িত অপরাধীরা যতই বড় শক্তিশালী হোক না কেন সংশ্লিষ্ট বাহিনীর অভিযান থেকে রেহাই পাবেনা বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রেস বিজ্ঞপ্তি : কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেব...
ফরিদপুর প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বির...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাত...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ ...
পাবনা প্রতিনিধি : সরকারি ছুটির দিনেও চাটমোহর পৌরসভার উন্নয়নক...

মন্তব্য (০)